পাংশার কৃতি সন্তান সহকারী শিক্ষা প্রকৌশলী আবুল হোসেন আর নেই –
- Update Time : ০৭:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান, সহকারী শিক্ষা প্রকৌশলী আবুল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আবুল হোসেন বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। তার মৃত্যুতে রাজবাড়ী বার্তা ডট কম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আবুল হোসেন রাজবাড়ী বার্তা ডট কম -এর প্রধান সম্পাদক পান্থ রহমানের সহধর্মীর ভাই।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামের রমজান আলীর ছেলে ইঞ্জিনিয়ার আবুল হোসেন। পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় আবুল হোসেন সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান ভবন রয়েছে। দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করা আবুল হোসেন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগতভাবে পরোপোকারী এই মানুষটি নিজ জেলাসহ বিভিন্ন অঞ্চলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বাইরেও নিজস্ব উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা হবে পাংশার মৌরাট ইউনিয়নের মালঞ্চি গ্রামের ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































