পাংশার প্রথম করোনা রোগী সদর হাসপাতালে, ৪০ বাড়ি লকডাউন –
- Update Time : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ৬৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার পাংশা থানায় প্রথম রোগী শনাক্ত হয়েছে। আর শনাক্ত সেই করোনা রোগীকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির আবাস্থল হওয়ায় ঐ এলাকার আশপাশের ৪০ বাড়ি সর্বাত্মক লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে কোন এলাকায় করোনার উপসর্গ ব্যক্তি থাকলে তাকে খুঁজে বের করে নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। এদিকে পাংশা বাজারে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। পাংশার রেলগেটসহ সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে।
এ সভায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, করোনা প্রতিরোধ কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এ,এফ,এম শফিউদ্দিন পাতা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ আঞ্জুয়ারা খাতুন সুমি সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
প্রসঙ্গত রাজবাড়ীতে করোনা রোগী সনাক্ত হওয়ায় জেলার ৫টি উপজেলায় ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন জেলা প্রশাসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































