পাংশার আরো দু’টি স্কুল ভিত্তিক কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা –
- Update Time : ০৯:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ৫৪ Time View
প্রেস বিজ্ঞপ্তি, রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল শনিবার সকাল ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা ও দুপুরে কোলানগর একাডেমী “কেকেএস ভাষা ও সংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৮”অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতে মধ্যদিয়ে আনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ভজন কুমার সাহা, প্রধান শিক্ষক, কোলানগর একাডেমী এবং সভাপত্বি করেন আব্দুল কুদ্দুস, সুপার, ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা,পাংশা রাজবাড়ী। ১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন , কুইজ , শব্দ দিয়ে অনুচ্ছেদ , সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন ,বানান সংশোধন ও উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































