পাংশায় ১ কেজি গাঁজাসহ বরগুনার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৮:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৮৮ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ বরগুনা জেলার মোঃ মোচলেমিন সরদার(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সে বরগুনা জেলার বরগুনা সদর থানার ১নং ভোদরখালী ইউনিয়নের দক্ষিন তেতুলবাড়ীয়া গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে।
গ্রেফতার তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রুজু করে বুধবার( ৮নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর সার্বিক দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর তত্ত্বাবধানে থানার অফিসার ফোর্সেস সদস্যরা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে চারটার দিকে পাংশার রঘুনাথপুর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে।
আরো জানাযায়, তার শ্বশুর বাড়ি কুষ্টিয়া জেলায়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চামনাই গ্রামের মোঃ ইসমাইল মন্ডলের জামাতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































