পাংশায় মাদক ব্যবসায়ীকে জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও
- Update Time : ১১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় আলামিন মোল্লা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে এক শত টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। আজ রবিবার দুপুর ১ টার দিকে এক আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা ও কারাদণ্ড দেন তিনি। আলামিন মোল্লা উপজেলার কলিমহর ইউনিয়নের ইছাক আলী মোল্লার ছেলে।
পাংশা মডেল থানার উপ—পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানা পুলিশ। অভিযান পরিচানা করে আসামীর নিকট থেকে চার পুটলা গাজা উদ্ধার পূর্বক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ১২ গ্রাম। বর্তমান বাজার মূল্য ৮০০ টাকা। নিতি মাদকের ব্যবসা করতেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চেীধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। পুলিশ তার নিকট থেকে মাদক উদ্ঘাট সহ আমার কার্যালয়ে হাজির করে। পরে আদালত পরিচালনার মাধ্যমে তাকে দোষী সাব্যস্থ করে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ (১) খ ধারায় ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































