পাংশায় “বৃষ্টির জন্য” প্রখর রোদে নফল নামাজ আদায় করলো এলাকাবাসী –
- Update Time : ০৪:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর পারে বৃষ্টির জন্য প্রখর রোদে নফল নামাজ পড়ে দোয়া কামনা করলেন এলাকাবাসী। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য কাকুতি-মিনতি করেন।
এ সময় তারা বলেন বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ খাল বিল নদীনালা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। টিউবওয়েলে এ উঠছে না পানি দেখা দিয়েছে খাবার পানির সংকট। সব ফসলি জমির অবস্থা ভালো নয়। মাঠে এখন যে ফসল আছে সবই মৃত্যুর মুখে। মাটি ফেটে চৌচির।
পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল সময় মত পানি দিতে না পারায় ধান,পাট,আখ,বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বলে জানিয়েছেন গ্রামের কৃষকগণ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































