পাংশায় ইভটিজিংয়ের দায়ে ২ যুবককে অর্থদন্ড –
- Update Time : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে ইফটিজিংয়ের দায়ের হাসান ও ইমন নামের দুই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান অাদালত।
মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন এ ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন।
এ সময় ১৮৬০ এর ৫০৯ ধারায় ইমন ও হাসান নামের ওই দুই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পাংশা মডেল থানা পুলিশ ।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন জানান, ওই দুই যুবক সরিষা বাজারের অাশপাশের কোন একটি স্কুলে ইফটিজিং করছিল। এ সময় স্থানীয়রা তাদেরকে অাটক করে গণ ধোলাই দিয়ে প্রেমটিয়া স্কুলে অাটকে রেখে পুলিশকে খবর দেয়। পড়ে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। এবং ইফটিজিংকৃত ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও পুলিশের উপস্থিতিতে দুই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































