পাংশায় আ:লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
- Update Time : ০৯:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৫৪ Time View

মোঃ শামীম হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এ সকল আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত করা হলেন, উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে ও মৌরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: মিন্টু শেখ (২৮), পৌরসভাধীন রঘুনাথপুর গ্রামের মৃত ইমারত সরদারের ছেলে ও পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগ সদস্য গোলাম মোর্তোজা নাছের ওরফে লিটন (৪৫), মাগুড়াডাঙ্গী গ্রামের মো: মহসিন মন্ডলের ছেলে ও পাংশা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান (৪০), নারায়নপুর গ্রামের মৃত আ: জব্বারের ছেলে মো: মোস্তাফিজুর রহমান (৬০) ও বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল হাই হাজারীর ছেলে ও পাংশার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো: মনিরুল ইসলাম।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পাংশা থানার এফআইআর নং-৫ ও জিআর নং-২৪, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ মামলার ৪ জন এবং ফৌঃ কাঃ বিধি ১৫১ ধারায় ১ জন্য আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































