পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউটিউবার গ্রেপ্তার
- Update Time : ১০:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৬০৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের একটি ভাড়া বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ ওসমান শেখ (৩৩) নামে একজন ইউটিউবারকে র্যাব-১০ সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওসমান জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর দেওয়ান বাড়ীর রাজ্জাক শেখের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর র্যাব-১০ এর সুবেদার সিরাজুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ২টার দিকে পাংশা পৌরসভার ৬ নং ওয়ার্ডের নারায়নপুর এলাকার হাজী মোঃ মনিরুল ইসলামের চার তলা ভবনের তৃতীয় তলায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় ওই বাসায় ভাড়া থাকা ইউটিউবার ওসমান শেখকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, এ ঘটনায় ফরিদপুর র্যাব-১০ এর সুবেদার সিরাজুল ইসলাম বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































