পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এমপি কাজী কেরামত আলীর শুভেচ্ছা বাণী
- Update Time : ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাসব্যাপী মাহে রমজানের সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ দিনে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-ফিতর এসেছে। বিশ্বজুড়ে অতিমারী করোনা ভাইরাসের থাবা থেকে বিশ্ববাসী অনেকটাই মুক্তি পেয়েছে। তাই এবারের ঈদ আনন্দ এক নতুন মাত্রায় উদযাপিত হবে। ফলে ধনী, গরিব সবার মুখে হাসি ফুটেছে। ঈদ-উল-ফিতর আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে পরিশুদ্ধতার মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে নব উদ্দ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বাসিন্দারাসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
( কাজী কেরামত আলী )
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও
জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-১ আসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































