পদ্মা’র রাজবাড়ী অংশে ফের বাড়ছে পানি! –
- Update Time : ০৮:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে পদ্মার পানি কমলেও শনিবার পুনরায় পদ্মার পানি বাড়তে শুরু করেছে। ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ৬ সেন্টি মিটার। যা জেলার দৌলতদিয়া পয়েন্টে বিপদ সীমার ১৩ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, নতুন করে পানি বাড়তে থাকায় পদ্মার নিম্নঞ্চল ফের প্লাবিত হতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় সাধারন মানুষের ফসলী জমি ও বাড়ি ঘরের আঙ্গিনায় পানি আসতে শুরু করেছে। পানি বাড়ায় ফসলী জমিতে আবার পানি ওঠায় তারা এখন নতুন করে ফসল এবং গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদীতে ¯্রােত থাকায় ভাঙ্গনও দেখা দিয়েছে। জেলার পাংশার হাবাসপুর, শাহমিরপুর, রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়ী, মহাদেবপুর, গোয়ালন্দেও দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তারা প্রস্তুত আছেন, নদী ভাঙ্গনরোধে জরুরী কাজ তারা করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































