ব্রেকিং নিউজঃ
পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় জেলের জালে ১২ কেজি ওজনের চিতল
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৩৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে বিশাল অকারের একটি চিতল মাছ ধরা পড়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই চিতলটি ধরা পড়ে স্থানীয় জেলে কুটি হালদারের জালে। পরে বিক্রি করতে ওই দিন দুপুরে মাছটি তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে ১২ কেজি ওজন মেপে চিতলটি তিনি ১৮ হাজার টাকায় বিক্রি করেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই দেড় হাজার টাকা কেজি দরে ১২ কেজির চিতলটি আমি কিনে নেই। পরে সামান্য লাভ রেখে ঢাকার এলিফেন্ট রোড এলাকার একজন সৌখিন মাছক্রেতার কাছে ওই মাছটি আমি বিক্রি করেছি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































