পদ্মা গড়াই বাস থেকে দু’শত বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে পাংশা হাইওয়ে থানা পুলিশ ২০০ বোতল ফেনসিডিল সহ তুষার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ঘটনার বিবরণে বিষয়টি নিশ্চিত করে থানা ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, নিয়মিত গাড়ী চেকিং মাদক উদ্ধার যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম, এএসআই ফুরকান, নায়েক কামাল বিশ্বাস, কনস্টেবল ওয়ারেস, মঞ্জুরুল ও জিনারুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে গান্ধিমারা বাজার সংলগ্ন হাইওয়ে থানার সামনে থেকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া গামী পদ্মা গড়াই বাস নং- পাবনা-জ-১১-০০৬৪ তল্লাসি করে পিছনে বসা ধৃত আসামীকে সন্দেহ করে তার কাছে থাকা ২টি ট্র্যাভেলস ব্যাগের ভিতর থেকে প্রতিটি ব্যাগে ১০০ পিস করে ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করে আসামিকে থানায় নিয়ে আসে। পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রাজবাড়ী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী তুষার মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর ভবরপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































