পদ্মায় পানি বাড়লেও দৌলতদিয়া প্রান্তে ঘাট সংকট দুর হয়নি, দুর্ভোগের শঙ্কা –
- Update Time : ১০:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ৭৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
২১ জেলার প্রবেশ দ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট দিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে জন সাধারন যানবাহনে পারাপার হয়ে থাকে। অথচ এ ঘাট দিয়ে যাতায়াতে নানা ধরনের সমস্যায় পড়তে হয় যাত্রী ও চালকদের। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল ফেরি ঘাট দিয়ে যানবাহন পার হয়ে ওপারে পৌছানো। যাত্রী ও চালকদের দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দৌলতদিয়া প্রান্তে জ্যামের মধ্যে বসে থেকে ফেরিতে পার হতে হয় নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে সেই সাথে রয়েছে রোদ ,বৃষ্টি আর গরমের মধ্য দিয়ে যানজটে পড়ে অলস সময় পার করা।
এমনিতেই ৬টি ফেরি ঘাট দিয়ে চলাচল করে হিমশিম খেতে হয় চালকদের তারপর আবার দুটি ফেরিঘাট পুরোপুরি বিকল হয়ে বন্ধ রয়েছে। গত বছর নদী ভাঙ্গনে ১ ও ২ নং ফেরি ঘাট নদীে গর্ভে সম্পূর্ণ বিলিন হয়ে যায়। অথচ ১টি বছর কেটে গেলেও আজও এ দুটি ফেরি ঘাট সংস্কার করতে পারেনি বিআইডব্লিউটিএ ঘাট কতৃপক্ষ। নানা সমস্যার মধ্য দিয়েই ঘাট পার হয়ে গন্তব্যে পৌছাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
আসছে বর্ষা মৌসুম-বাড়ছে পদ্মায় পানি। আর এ বর্ষা মৌসুমেই সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ফেরি ঘাট এলাকার। গত বছর বষ্যা মৌসুমে দৌলতদিয়ায় ১ ও ২ নং ফেরি ঘাট সহ অত্র অঞ্চলে প্রায় হাজারেরও বেশি পরিবার নদী গর্ভে বিলিন হয়। অথচ এবছর বর্ষা মৌসুম চলে অসলেও সাময়িক প্রতিরোধ ব্যবস্থায় কিছু জিও ব্যাগের বস্তা ফেলা ছাড়া স্থায়ী কোন কাজ করা হয়নি গুরুত্বপূর্ণ এ ঘাট এলাকায় । আর কোন বিলিন হওয়া ১ ও ২ নং ফেরি ঘাট না থাকায় বর্তমানে ৩,৪ ,৫,ও ৬ নং ফেরি ঘাট দিয়ে যানবাহন ও সাধারন মানুষ পারাপার হচ্ছে। মেরামত করা হচ্ছে বিলিন হওয়া ঘাট দুটি। তবে শুষ্ক মৌসুমে কাজ না করে তা বর্ষা মৌসুমে কাজ শুরু করার কারনে এ ঘাট দুটি কাজের গুনগত মান নিয়ে থাকছে জনসাধারনের পশ্ন। ঘাট বন্ধ থাকায় এসব স্থানে স্থানীয়রা তাদের প্রয়োজনীয় ফসল তুলে তা রোদ্রে শুকাচ্ছেন,পাশ দিয়ে গড়ে তুলেছেন বাড়ি ঘর।
সাধারন মানুষ ও চালকেরা বলেন,গত বছর ১ ও ২ নং ফেরি ঘাট দুটি নদীতে বিলিন হলেও আজও এ দুটি ঘাট সংস্কার করা হয়নি। ৬টি ঘাট থাকা সত্বেও দৌলতদিয়া প্রান্তদিয়ে যানজটের মধ্যে পরে যাত্রী ও চালকদের ভোগন্তির আর শেষ থাকত না। দিনের পর দিও ঘন্টার পর ঘন্টা নদী পার হতে মহাসড়কে তাদের পড়ে থাকতে হয় জ্যামের মধ্যে প্রতিদিইন তাদের ভোগান্তি পোহাতে হয়।আর বর্তমানে যে কাজ হচ্ছে তা ঘাট এলাকায় বসবাসকারীদের চোখে ভালো কাজ হচ্ছেনা বলে অভিযোগ করেন। তারপর আবার ৬টি ঘাটের মধ্যে কমেছে ২টি ঘাট। সরকারের কাছে আবেদন জানান স্থায়ী ঘাট সংস্কারের।
মোঃ শাহ আলম-উপ-সহকারী প্রকৌশলী বিআইডব্লিউটিএ দৌলতদিয়া,পাটুরিয়া,আরিচা অঞ্চল তিনি জানান, ১ ও ২ নং বিলিন হওয়া ঘাটের সংস্কার কাজ চলছে, আগমাী ৩/৪ দিনের মধ্যে ঘাট দুটি দিয়ে যানবাহন পারাপার হতে পারবে যদি বিআইডব্লিউটিসি সেখানে পন্টুন স্থাপন করে।বাকি ৩,৪,৫ ও ৬ নং ঘাট দিয়ে ফেরি পারাপার অব্যাহত রয়েছে। তবে বর্ষা মৌসুমকে চিন্তাকরে ইমারজেন্সিভাবে ৬নং ঘাটের ডাউনে আরো ১টি নতুন ঘাট তৈরী করা হচ্ছে। ১ ও ২ নং ঘাটের সংস্কার কাজ সহ নতুন আরো ১ টি ঘাট তৈরীতে আর্থিক ভাবে খরচ হবে ৪০ লক্ষ টাকার মত হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































