পদ্মার ধরা পড়লো ঢাই মাছ, বিক্রি হলো সাড়ে ২২ হাজারে –
- Update Time : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সুস্বাদু একটি মাছ ঢাই।কিন্তু সচরাচর এর দেখা মেলে না। এবং সহজে ধরা পড়ে না জালে।
বুুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার পদ্মা নদীতে নুরাল হলদারের জালে ধরা পড়েছে এ ঢাই মাছ।
পড়ে ওই জেলে অাজ বৃহস্পতিবার সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের অাড়তে বিক্রি করতে অানেন। এ সময় মাছটি ওজন দিয়ে দেখাযায় মাছটির ওজন ৭ কেজি ৫শ গ্রাম। সে সময় ডাকের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ২ হাজার ৮শ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছ এখন অার সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর একটি ঢাই মাছ দেখলেন। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ঢাকায় ৩ হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































