পচা ও বাসি মাংস জব্দ করে পুড়িয়ে ধ্বংস, বালিয়াকান্দিতে ৪ ব্যবসায়ীর জরিমানা –
- Update Time : ০৯:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- / ৪৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের পেয়াজ আড়ৎ এবং মাংস বাজারে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তায়েব-উর রহমান আশিক অভিযান চালিয়ে বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে ৪৭ ধারায় মেসার্স নিরব ট্রেডার্সকে ৩হাজার ৫শত টাকা এবং আশরাফুল পিয়াজ আড়তকে ৫হাজার টাকা, পচা বাসি মাংস বিক্রির দায়ে ৫৩ ধারায় মুসা মাংস ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মুরগী ব্যবসায়ী বাদল জোয়াদ্দারকে ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ৬০ কেজি পচা বাসি গরুর মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্ট কুমার প্রারামানিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও জেলা পুলিশ, রাজবাড়ী। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। অভিযানে নিরাপত্তা বিধানে জেলা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































