নৌকা মার্কা নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে – কাজী কেরামত আলী
- Update Time : ১০:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বৃহস্পতিবার সারাদিন ধরে গোয়ালন্দ বিভিন্ন স্হানে পথসভার আয়োজন করা হয়।
তিনি গোয়ালন্দ পৌরসভা ছোট ভাকলা ও দেব গ্রাম ইউনিয়নের সকল ওয়ার্ডের সাধারণ জনগন উদ্দেশ্যে পথসভা করেন।এ পথসভায় শতশত ভোটারগন উপস্থিত হয়ে নৌকার পক্ষে মিছিল করে।তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের সম্পদ ধ্বংস হয়ে যায়। শেখ হাসিার নৌকা বঙ্গবন্ধু বন্ধুর নৌকা আমরা সবাই নৌকার মাঝি।সকলকে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানান।এসময় উপস্থিত সকল জনগন নৌকা নৌকা স্লোগানে মুখরিত করেন কাজী কেরামত আলী এমপি তখন আপ্লুত কন্ঠে বলেন আগামী সাত জানুয়ারী পর্যন্ত আপনাদের এভাবেই পাশে দেখতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর গত ২৫ বছর যেভাবে আপনাদের সাথে থেকে উন্নয়ন কাজ করেছি আগামীতে তার ধারাবাহিকতা নিশ্চিত করতে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন সহ বিভিন্ন ওয়াডের আওয়ামী লীগ নেতাকর্মী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































