নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা সনাকের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক খন্দাকার তাহিরা হাসান, সহ-সভাপতি এ্যাডঃ নাজমা সুলতানা, সনাক সদস্য ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষক রেজাউল করিম, আজিজুল হাসান খোকা প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, সনাক সদস্য ও সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। এছাড়া টিআইবি’র এরিয়া ম্যানাজার পুলক রঞ্জনসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি’র দাবী করেন এবং সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতন বন্ধে সরকারসহ সবার সহযোগিতা কামানা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































