নীলা রায় হত্যা ও আদিবাসী কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ১২:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাভারের নীলা রায় হত্যা ও খাগড়াছড়ির আদিবাসী কিশোরীকে ধর্ষনের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সবিতা চন্দ্র, সদস্য শাহিনা সুলতানা, উদীচি জেলা শাখার সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য আব্দুল জব্বার, শিক্ষক গোলাম ছারোয়র, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সাবেক জেলা ছাত্র ইউনিয়ন নেতা প্রজেনজিৎ রায় প্রমূখ। মানববন্ধনের সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নেহাল আহম্মেদ।
মানববন্ধনে বক্তরা বলেন, সারাদেশে নারী ধর্ষন, হত্যা ও হয়রানি বেড়ে গেছে। আসলে বিচারহীনতার কারণে এসব কর্মকান্ড বেড়ে চলছে। দ্রুত এসব ধর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শ্বাস্তি ফাঁসি কার্যকর করা হলে এর প্রভাব কমে আসবে। বর্তমানে নারীদের ভোগের সামগ্রী মনে করা হচ্ছে। আইনের যথাযত প্রয়োগ করা হলে ধর্ষকরা এমন সাহস পাবে না। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সে দলের ছত্রছায়ায় এ লম্পটরা ধর্ষকের মত যঘন্ন কাজ করে। তাই দ্রুত আইনে ধর্ষকদের বিচার হওয়া উচিত।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































