ব্রেকিং নিউজঃ
নিম্ন চাপের প্রভাব কালুখালীতে বজ্রপাতে গৃহবধু নিহত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে নিম্ন চাপের প্রভাবে বৃষ্টির মধ্যে ফসলি মাঠে থাকা হাসিনা বেগম (২৭) নামে একজন গৃহবধু বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত হাসিনা বেগম জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিরা গ্রামের নিজাম শেখের স্ত্রী।
হাসিনা বেগমের প্রতিবেশি খোকন শেখ জানিয়েছেন, হাসিনা বেগমের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিম্ন চাপের ফলে চলমান বৃষ্টির মধ্যে তার ছেলে বাড়ীর অদূরে মাঠের মধ্যে থাকা খালে মাছ শিকার করতে যায়। বিকাল ৪টার দিকে হাসিনা বেগম ছেলেকে ডেকে আনতে মাঠের মধ্যে যান। ওই সময় হঠাৎ করেই বজ্রপাত হয়। স্থানীয়রা ওই সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরূরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































