কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় এমপি রুমা’র উদ্যোগ –
- Update Time : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ীর দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা।
তিনি জানান, করোনার ভয় উপেক্ষা করে তিনি রাজবাড়ীতে অবস্থান করছেন এবং জেলা প্রশাসকের সাথে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি নিয়মিত কাজও করে যাচ্ছেন। চেষ্টা করছেন কর্মহীন মানুষের পাশে দাড়াতে। যারা দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য খাবারের সংস্থান করতে নিজেই উদ্যোগী হয়েছেন সালমা চৌধুরী।
আজ সোমবার তিনি রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে পরিদর্শনে গিয়েছেন। সেখানে কাঁচাবাজার স্থাপন করা হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যেই তিনি রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলার অতি দরিদ্র এবং দিন মজুর ৫ শত পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন। সাধ্যমত আরো বিতরণ করবেন বলেও তিনি জানিয়েছেন। কঠিন এই সময়ে দরিদ্র মানুষের পাশে থাকতে চান এই নারী নেত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































