নিখোঁজ সুমাইয়াকে খুঁজে পেতে পরিবারের আকুতি –
- Update Time : ০১:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির মোহাম্মদপুরের অাব্দুল লতিফ গাজীর একমাত্র কন্যা সুমাইয়া খাতুন (১২) কে ফিরে পেতে অাকুতি জানিয়েছেন অসহায় পরিবারটি।
শুক্রবার সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটিকে না পেয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
বাবা অাব্দুল লতিফ গাজী জানান, হঠাৎ অাজ সকাল থেকে তার মেয়ে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকল নিকট অাত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ খবর নিয়েছেন । কিন্তু কোথাও যায় নি। অার সুমাইয়ার একটু বুদ্ধি কম। এখন কেউ তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে কিনা সেটাও বলতে পারছেন না। তবে তিনি তার মেয়ে সুমাইয়াকে ফিরে পেতে চান।
তিনি অারও জানান, অনেক খুঁজা খুঁজি করে মেয়েকে না পেয়ে মৌখিক ভাবে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন এবং মেয়েটির সন্ধান পেলে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































