না ফেরার দেশে চলে গেলেন কালুখালীর বাউল শিল্পী সাধন শীল –
- Update Time : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ৭১ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
ভক্তদের মন ফাকি দিয়ে চিরতরের জন্য না ফেরার দেশে চলে গেলেন পাংশা উপজেলার মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামের সাধক বাউল শিল্পী সাধন কুমার শীল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর।
জানাগেছে, তিনি গত শুক্রবার রাত ২টা ২৭ মিনিটের দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির খাগজানা গ্রামে ডাঃ কুটির বাড়ীতে দেহত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে ভক্তদের মাঝে অপূরণীয় ক্ষোভের সৃষ্টি হয়েছে যা কখনো পূরনীয় নয়। জীবদ্যসায় সাধন শীল নিষ্ঠার সাথে বোয়ালিয়া ইউপির বাংলাদেশ হাট মোড়ে সেলুনের কাজ করতেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্থানে মহামতি লালন সাইয়ের গান গেয়ে ভক্তদের মন জয় করেছিলেন। মৃত্যুর আগ মুগুর্তেও ভক্তদের অনুরোধে প্রিয়জন কুটি ডাক্তারের বাড়ীতে বাউল গান পরিবেশন করেছিলেন। সাদাবাটা মানুষ হিসেবে সাধন এলাকায় বাউল শিল্পী হিসেবে বেশ সুখ্যাতি অর্জন করেছিলেন। ভক্তদের মাঝে আর কোনদিন গলা ছেড়ে গাইবে না সাই আমার কখন খেলে কোন খেলা। একটা বদ হাওয়া লেগে খাচায় পাখি কখন যেন উড়ে যায়। বিকাল ৪টায় ডাক্তার কুটির বাড়ীর আশ্রমে তাকে সমাধিস্ত করা হয়। মৃত সাধন শীল তার অগচরে এক পুত্র এক কন্যা সন্তা ও স্ত্রী সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































