নারী অপহরণ, ধর্ষণ, শিশু হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে স্মারকলিপি প্রদান –
- Update Time : ০২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে নারী অপহরণ, অপহরণ পূর্বক ধর্ষণ, শিশু হত্যা ও নারীর প্রতি সহিংস নির্যাতনের প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ওই স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, সম্প্রতি রাজবাড়ী জেলায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও অপহরণ ঘটনা বেড়ে গেছে। তারা এই ধরণের ঘটনার চারপি চিত্র তুলে ধরেন। সেই সাথে উল্লেখিত প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রথম ঘটনার ভিকটিম ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো এবং সঠিক মেডিকেল রিপোর্ট যেন ভিকটিম প্রাপ্ত হয় সে ব্যাপারেও জোর দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































