নানা নাটকিয়তার পর ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আহসানুল করিম –
- Update Time : ০৩:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা :
নানা নাটকিয়তার পর রাজবাড়ী জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চৌধুরী আহসানুল করিমকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজ ম্যানেজিং কমিটির এক সভায় এ দায়িত্ব প্রদান করা হয়।
সভায় কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ফকির আব্দুল জব্বার, সদস্য এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, এটিএম রফিক উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে। এর আগে গত সোমবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অব্যাহতি পত্র দিয়ে প্রদান করেন।
আজকের সভায় আতিয়ার রহমানের অব্যাহতিপত্র গ্রহণ এবং মাউশি কর্তৃক প্রেরিত নির্দেশ মেনে চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। এতে করে কলেজের এমপিও ভুক্ত শিক্ষকদের বন্ধ থাকা বেতন ভাতা পাবার পথ সুগম হলো।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়া চৌধুরী আহসানুল করিমকে ফুলের শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































