নানা আয়োজনে রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৮:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনে রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার দিন নানা কর্মসূচী পালন করা হয়েছে।
সকালে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান খান, কেন্দ্রীয় নেতা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মিল্টন, সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবু, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভার সভাপতি আসাদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক কেএ রাজ্জাক মেরিন, জেলার প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্চা সেবক পার্টির আহবায়ক মোঃ সোলায়মান ও শ্রমিক নেতা মোতালেব হোসেন বক্তৃতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































