নানা আয়োজনে রাজবাড়ীতে দিনব্যাপী সাহিত্য উৎসব
- Update Time : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কবি, লেখক, নাট্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।
পড়ে শিল্পকলা একাডেমির মিলনায়তনে নৃত্য ও আলোচনা এবং কবিতা আবৃতি ও কবি কন্ঠে আবৃতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন আয়োজক কমিটি।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।স্বাগত বক্তব্য দেন, ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি সালাম তাসির প্রমূখ।
এ সময় কবি, লেখক, নাট্য ও বিশিষ্ট ব্যক্তিত্বতা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































