নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ: ৬ জনের বিরুদ্ধে মামলা –
- Update Time : ০৯:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ৬২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) কে গণধর্ষণের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বৃহস্পতিবার বিকালে গণধর্ষণের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ।
নবম শ্রেণীতে পড়–য়া মেয়েকে গণধর্ষণের অভিযোগ এনে বালিয়াকান্দি থানায় ৬জনকে আসামী করে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
মামলার বাদী বলেন, গত মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি হতে আমার মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী বহরপুর ইউনিয়নের বিলটাকিগাড়া এলাকায় ৬ জন মিলে গণধর্ষণ করে। এ ব্যাপারে বৃহস্পতিবার বালিয়াকান্দি থানায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, গণধর্ষণের অভিযোগ এনে বৃহস্পতিবার ওই ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে।
গণধর্ষণের এ মামলাটি আমি নিজেই তদন্ত করছি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে। আশা করছি শিঘ্রই আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































