নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন –
- Update Time : ০৮:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
- / ৬২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী আরশেদ-সাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
রবিবার বিকালে বিদ্যালয়ের সভাপতি সাজেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এসময় রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, আরশেদ-সাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানাসহ শিক্ষক, এলাকাবাসী উপস্থিত ছিলেন। ৭৫লক্ষ ৫৮ হাজার ৯শত ৯২ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































