নতুন বই পাচ্ছে রাজবাড়ীর ৭০৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থী, উদ্বোধন –
- Update Time : ০৮:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নতুন বইয়ের ঘ্রানে প্রানবন্ত হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি রাজবাড়ীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে একযোগে রাজবাড়ীর ৪৮২ টি প্রাথমিক এবং ২২৩ টি হাই স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় রাজবাড়ী জেলা শহরের সরকারী বালক, বালিকা, অঙ্কুর স্কুল এন্ড কলেজ, টাউন মক্তব সরকারী প্রথামিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ভিত্তিক বই বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই পাবে।
শিক্ষার্থী মৌনি দাস, অারাফাত শিকাদরসহ কয়েক শিক্ষার্থী বলেন, বছর প্রথম দিনে পেয়ে তারা অনেক খুশি। অাজ থেকেই বই নারাচারা ও পড়াশুনা শুরু করবে। এতে করে তাদের রেজাল্ট ভাল হবে। এছাড়া নতুন বই পাওয়ার অানন্দ একটু অালাদা।
অভিভাবকরা বলেন, বছরের প্রথম দিন বাচ্চারা নতুন বই পাচ্ছে। এতে যেমন বাচ্চারা খুশি, তেমনি তারাও। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ । সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার বছরের শুরুতেই বাচ্চাদের হাতে বই তুলে দিচ্ছেন। এতে বাচ্চারাও এগিয়ে যাবে। এবং পড়াশুনায়ও অাগ্রহ বাড়ে।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনেই বিতরণ শুরু করেছেন। তার প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রভাতি ও দিবা শাখার প্রায় ১হাজার ১শ শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বই দেবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান, এবছর জেলার ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের নতুন বই দেয়া শুরু হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, জেলায় মাধ্যমিক স্তরের হাই স্কুল, মাদ্রাসা, কারিগরির ২২৩ শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অাগামী ১২ দিনের মধ্যে সকল শিক্ষার্থী বই পাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































