ব্রেকিং নিউজঃ
নছিমন চাপায় পাংশার বাগদুলী বাজারের ব্যবসায়ী আলম নিহত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কুষ্টিয়ার কুমারখালীতে নছিমন চাপায় রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারের ব্যবসায়ী আলম বিশ^াস (৪০) নিহত হয়েছে। সে স্থানীয় আসমত আলী বিশ^াসের ছেলে। তার স্ত্রী, ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই শহিদুল বিশ^াস জানান, আলম বিশ^াস বাগদুলী বাজারের একজন মুদি ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার সকালে সে দোকানের মালামাল আনতে কুষ্টিয়া যায়। সেখান থেকে নছিমন যোগে বিকাল ৫টার দিকে তিনি ফিরছিলেন। তাদের নছিমনটি কুষ্টিয়ার কুমারখালী এলাকায় পৌছলে সামনের চাকা হঠাৎ করেই বিকট শব্দে ফেটে যায়। সেই সাথে নছিমনটি উল্টে যায় এবং যার নিচে চাপা পরেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটি এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































