ধুনটে আ:লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এমপি কাজী কেরামত আলীর জামাতা সনি
- Update Time : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ বারো বছর পর উৎসব মুখর পরিবেশে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। ধুনট আওয়ামী লীগের সম্মেলন ছিল দলের বগুড়া জেলার সর্বশেষ উপজেলা সম্মেলন। ওই সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে এবং রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর একমাত্র জামাতা আসিফ ইকবাল সনি।
গত ২৪ অক্টোবর ধুনট এন ইউ পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন দলের উপজেলা সভাপতি টিআই নুরুন্নবী তারিক। সে সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে হাজার হাজার ডেলিগেট ও কাউন্সিলর সম্মেলনে যোগ দেন। সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় সম্মেলনের কাজ শুরু হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে টিআইএম নূরুন্নবী তারিককে পুনরায় সভাপতি ও আসিফ ইকবাল সনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আব্দুল হাই খোকন ও গোলাম হোসেন সরকারকে সহ-সভাপতি, মহসীন আলম, শরিফুল ইসলাম খান ও ফরিদুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক ও মোজাফ্ফর হোসেনকে সদস্য করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেয অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. রাজ্জাক।
আসিফ ইকবাল সনি ধুনট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং তার একমাত্র কন্যা ও রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































