ধর্ষকদের ফাঁসি ও আইন সংশোধনের দাবিতে রাজবাড়ীতে জাতীয় পার্টির মানববন্ধন –
- Update Time : ০১:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশ ব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জরিতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অাইন সংশোধনের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার অায়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রেীয় কমিটির দপ্তর সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ রুহুল অামিন গাজী বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন মোকছেদুর রহমান মোমিন, সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক অাক্কাস অালী বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রতন কুমার, জেলা শ্রমিক পার্টির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ছাত্র নেতা মুন, রাসেল, সজিব, হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা সারাদেশে অব্যাহত ধর্ষন ও নারী নির্যাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অাইন সংশোধনের দাবি এবং ছাত্রলীগের নির্যাতনের কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। এছাড়া ধর্ষকদের বিচার না করায় দিন দিন বাড়ছে এ ধরনের ঘটনা বলেও মন্তব্য করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































