দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : রাজবাড়ী-১ আসনে আ:লীগের মনোনয়নপত্র কিনলেন ৬ জন
- Update Time : ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৯৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে গত শনিবার থেকে। ওই দিন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
ওই দিনই রাজবাড়ী-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে রবিবার তা জমা দিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এছাড়া রবিবার একই আসনে মনোনয়নপত্র কিনেছেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, অপর সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা।
যদিও আরো কেউ এ মনোনয়নপত্র কিনেছেন কি না তা এখনো জানা যায় নি।
জানাগেছে, দলটির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































