দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : রাজবাড়ী-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন হক
- Update Time : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ২৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ীর নিয়ে গঠিত রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রবিবার সকাল ১০টায় ২৩বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন নুরে আলম সিদ্দিকী হক।
বর্তমানে এ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। বর্তমান বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক আসনটি জয় পেতে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে তাকে প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা।
রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নৌকার মনোনয়ন চান আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































