দৌলতদিয়া যৌনপল্লী ও রাজবাড়ী শহরের ৩টি ডায়গোনষ্টিক সেন্টারে র্যাবের অভিযান –
- Update Time : ১১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ৭৪ Time View
সিনান আহমেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম যৌনপল্লীতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
আজ বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে আলম মন্ডলের লন্ড্রির দোকান থেকে তিন কার্টুন যৌন উত্তেজক ঔষুধ সহ আলম মন্ডলকে আটক করে। আলম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষীকোল এলাকার বাসিন্দা।
পরে আলম মন্ডলকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করে করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ফরিদপুর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, দেশব্যাপী র্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১ পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে র্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষুধ সহ এক ব্যক্তিকে আটক করে। পরে নির্বাহী ম্যাজেস্ট্রেটের মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে র্যারেব একটি দল রাজবাড়ী পৌরসভা এলাকায় নূর ডায়গোনষ্টিক সেন্টারকে ৩০ হাজার, সাদিক ডায়গনিস্টিক সেন্টারকে ২০ হাজার, রাফি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বাদল শিকদার, জেলা স্যানেটারি ইন্সেপেক্টর সূর্য কুমার প্ররামাণিক সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































