দৌলতদিয়া যৌনপল্লি থেকে ডাকাত সদস্য পলাশ গ্রেপ্তার –
- Update Time : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৪৮ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লি থেকে পলাশ সরদার (২৮) নামে ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার আব্দুল খালেক সরদারের ছেলে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গত বছর ৩০ সেপ্টেম্বর উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া বেড়ি বাঁধ সড়কের ওপর গাঁছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে পলাশ সরদারের নাম বেরিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীররাতে দৌলতদিয়া যৌনপল্লি থেকে পলাশ সরদারকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী জানান, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে পলাশ সরদারকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































