দৌলতদিয়া বাজার এলাকার বাড়ী থেকে হেরোইনসহ রবিলাল গ্রেপ্তার –
- Update Time : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা হোরোইনসহ মোঃ রবিলাল শেখ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিলাল জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার বাবুলাল শেখের ছেলে।
শনিবার বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম জেলার দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিলাল শেখকে গ্রেপ্তার করে। ওই সময় রবিলালের শয়ন কক্ষে স্টিলের আলমারির নিচে পায়ার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি পলিথিন পোটলায় দশ গ্রাম ওজনের একশত পুরিয়া হেরোইন উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় রবিলালের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































