দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরীতে খাবারের দাম বেশি –
- Update Time : ০৯:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরীতে বিভিন্ন পণ্যের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ফারুক উদ্দিন নামে এক যুবক গত রোববার বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালকের কাছে লিখিত ভাবে এই অভিযোগ দেওয়া হয়েছে।
ফারুক উদ্দিন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় বাসিন্দা। তিনি শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
অভিযোগ ও ফারুকের সাথে কথা বলে জানা যায়, ফারুক রোববার ঢাকা থেকে খান জাহান আলী ফেরীতে রাজবাড়ীতে আসতে ছিলেন। ফেরী চলাচল করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) অধীনে। তিনি এসময় ফেরীতে দুপুরের খাবার খান। এসময় সবপণ্যের দামই অতিরিক্ত রাখা হয়। এক লিটার ফ্রেস পানির বোতলের সর্বোচ্চ খুচরা দাম ২২টাকা। কিন্তু তাঁর কাছ থেকে রাখা হয় ৩০টাকা। এছাড়া রং চায়ের দাম সাধারনত পাঁচ টাকা হলেও রাখা হয় ১০ টাকা। এভাবে সব পণ্যের দামই বেশি করে রাখা হয়। এতে তিনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
আরো কয়েকজন যাত্রী বলেন, ফেরীতে প্রতিদিন অনেক টাকা চাঁদাবাজী হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জড়িত রয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে হেনস্তা হতে হয়, তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হয়। আর যাত্রীরা স্থানীয় না হওয়ায় সবাই মূখ বুঝে তা সহ্য করেন।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, এখানে দামের মূল্য তালিকা রাখা আছে। আমাদের জানামতে এসব ফেরীতে করা হয় না। আমাদের জানামতে খান জাহান আলী ফেরীতে এসব করা হয় না। ভবিষ্যতে যাবে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উর্দ্ধতন কর্র্তৃপক্ষকে জানানো হবে। তবে ভোক্তা অধিদপ্তর থেকে আমাদের এখনো কিছু জানাই নাই।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হবে। উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































