দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার স্বাভাবিক, ঘাট ইজারাদারের পোয়াবারো –
- Update Time : ০৫:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কঠোর লকডাউনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। এই লকডাউনের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পন্যবাহী ট্রাক এবং জরুরী যানবাহন নদী পারাপার করার জন্য স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে ঢাকা মুখি ও ঘর মুখো যাত্রী, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল অতি সহজে ফেরি পারপার হচ্ছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অবস্থান করে যাত্রীজট লক্ষ করা গেছে। সে সময় যাত্রীরা সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরিতে উঠার চেষ্টা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানিয়েছেন, জরুরী যানবাহন নদী পারাপার স্বাভাবিক রাখতে মাত্র ৬টি ফেরি এ রুটে চলাচল করানো হচ্ছে। আর এই সুযোগে অনেক যাত্রী ও মোটর সাইকেল ফেরিতে উঠে যাচ্ছে। তিনি বলেন, যাত্রীদের ফেরিতে উঠা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাত্রী বন্ধ করতে হলে ঘাট ইজারাদারের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে। কারণ যাত্রীর টিকিট দিয়ে থাকেন ঘাট ইজারাদার।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































