দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারে স্বস্তি –
- Update Time : ০৮:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ৭২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে গত দুই দিন কর্মস্থলগামী মানুষের অতিরিক্ত চাপ থাকলেও বুধবার স্বস্তিতে পারাপার হয়েছে যাত্রী ও যানবাহন। গণপরিবহন বন্ধ থাকায় সড়কে দূর্ভোগের শিকার হলেও নির্বিঘেœ পদ্মা পারি দিয়েছেন অসংখ্য যাত্রী ও যানবাহন।
বুধবার সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিত অনেকটা সাচ্ছন্দে পারাপার হচ্ছে। নৌরুটে সকল ফেরি চলাচল করায় মানুষ স্বস্তিতে পারাপার হলেও স্বাস্থ্যবিধির প্রতি উদাসিন ছিল বেশীর ভাগ যাত্রী।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে ফিরতে দূর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। মহাসড়কগুলোতে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভেঙে ভেঙে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনি পিকআপ এবং ইজিবাইক, মাহেন্দ্র, অটোরিক্সা ও অটোভ্যানসহ বিভিন্ন অবৈধ বাহনে করে ঘাটে এসে ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিসের ব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, রুটে সকল ফেরি চালু থাকায় বুধবার সারাদিনই স্বস্তিতে পদ্মা পারি দিতে পেরেছে যাত্রী ও যানবহন। এদিন তেমন কোন চাপও ছিল না।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































