দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত ও নাব্যতা সংকট, উভয় ঘাটে যানবাহণের সারি –
- Update Time : ০১:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে তীব্র স্রোত ও পাটুরিয়া ফেরি ঘাটের মুখে নাব্যতার সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে ব্যাহিত হচ্ছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় প্রায় ২শতাধিক পন্যবাহী ট্রাক রয়েছে। তবে যাত্রীবাহী পরিবহন, প্রাইভেটকার, মাক্রোবাস চলমান রয়েছে। এদিকে এই নৌরুটে লঞ্চ চলাচলে কোন প্রকার সমস্যা হচ্ছে না।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখা যায় এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত চাপ রয়েছে। যে কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে কিছু পন্যবাহী ট্রাক রয়েছে। তবে এই নৌরুটে ফেরি বৃদ্ধি করায় যানবাহন নদী পারাপারে কোন প্রকার সমস্যা হচ্ছে না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল দফায় দফায় বন্ধ থাকায় এই নৌরুটে চাপ বেশি। তবে ফেরি বৃদ্ধি করায় কোন প্রকার সমস্যা হচ্ছে না। কিছু ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এদিকে যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকার ও মাক্রোবাস ফেরি পারাপারে চলমান রয়েছে। এই নৌরুটে বর্তমান ১১টি রোরো (বড়) এবং ৭টি ইফটিলিটি (ছোট) সহ মোট ১৮টি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































