দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রায় সকল ফেরি ত্রুটিপূর্ন –
- Update Time : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৪৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ত্রুটিপূর্ণ ফেরি আর তীব্র ¯্রােতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। রোববার রুটে ১৭টি ফেরি চলাচল করলেও দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে। কর্তৃপক্ষ বলছে, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলা ব্যাহত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে গাড়িগুলো আটকা পড়ছে।
জানা যায়, দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ন নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৭ টি ফেরি থাকলেও প্রায় সবগুলো ফেরিই ত্রুটিপূর্ন। মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ছে ফেরিগুলো। এছাড়াও ফেরির তলা ফেটে যাওয়ার মতো ভয়ংকর ঘটনাও ঘটছে। গত শুক্রবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামতরত অবস্থায় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের তলা ফেটে যায়। যদিও ওই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। একদিকে দুর্বল ফেরি অপরদিকে নদেিত তীব্র ¯্রােতের কারনে ফেরিগুলো ঘাটে আসতে সময় লাগছে দিগুন। যে কারনে সব সময় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি থেকেই যাচ্ছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সুত্রে জানাগেছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ১৭ টি ফেরির মধ্যে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর রহমান বিকল হয়ে গত দুই সপ্তাহ পাটুরিয়ার ভাসমান কারখানায় থাকার পর রোববার চলাচল শুরু করেছে। শুধু মতিউর রহমান ও হামিদুর রহমান নয় এই নৌরুটে চলাচলকারী ফেরি মাধবীলতা, এনায়েতপুরী, খান জাহান আলী, ভাষা শহীদ বরকত, আমানত শাহ, শাহ আলী, মাঝে মধ্যে বিকল হয়ে পড়ছে। মেরামত করলেও তা স্থায়ী হচ্ছে না। যে কারনে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনে সারি থেকেই যাচ্ছে।
রোববার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার এলাক জুরে যানবাহনের সারি সৃষ্টি হয়। আটকে পরে শত শত ছোট বড় যানবাহন। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশী।
একাধিক যানবাহনের চালক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বেশীর ভাগ ফেরিই অনেক পুরনো। তাই ফেরিগুলো প্রতিবন্ধীর মত খুরিয়ে খুরিয়ে চলছে। সামান্য ¯্রােতেও স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না। যে কারনে তাদের দৌলতদিয়া ঘাটে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ঈদের সময় ফেরির সংখ্যা না বাড়ালে এ রুটে মহাদূর্ভোগ নেমে আসবে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, বর্তমানে এই রুটে ১৭ টি ফেরি চলাচল করলেও অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় সিরিয়ালের সৃষ্টি হচ্ছে। গুরুত্বপুর্ণ অপর নৌরুটে ফেরি চলাচল ব্যহত হওয়ায় এ রুটে যানবাহনের চাপ বেড়েছে। তীব্র ¯্রােতের কারনে ফেরি পারাপারে সময় লাগছে বেশি, যে কারনে ফেরির টিপ সংখ্যা কমে গেছে। ঈদুল আযহার চাপ সামাল দিতে দু’এক দিনের মধ্যে আরো তিনটি ফেরি বহরে যুক্ত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































