দৌলতদিয়া পতিতাপল্লী থেকে পাচার হয়ে আসা ১৪ কিশোরী উদ্ধার, এসপি’র ব্রিফিং –
- Update Time : ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী দৌলতদিয়া পতিতা পল্লী থেকে পাচার হয়ে আসা ১৪ জন কিশোরীকে জেলা পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে একটি তালা বদ্ধ ঘর থেকে এই ১৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীরা আজ বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে তাদের উপর হওয়া নির্মমতার চিত্র প্রকাশ করেন এবং তারা জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীর জনৈক নাজমা বাড়ীওয়ালীর একটি তালাবদ্ধ ঘর থেকে ওই সব কিশোরীকে গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া কিশোরীদের নাম ও পরিচয় গোপন রেখে স্ব স্ব পরিবারের কাছে পৌছে দেবার ব্যবস্থা তারা করবেন। তিনি আরো বলেন, এ ঘটনা অত্যান্ত হৃদয় বিদায়ক। পাচারকারীরা কৌশলে এই সব অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের ফাঁদে ফেলে দৌলতদিয়া পতিতা পল্লীতে এনে বিক্রি করে। আর ক্রেতা বাড়ীওয়ালী চালায় এই সব কিশোরীদের উপর চালায় নির্মম নির্যাতন। এমনি পরিবেশ থেকে এই ১৪ জনকে তারা মুক্ত করতে পেরেছেন। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও টু প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ভিডিওসহ নিউজটা দেখতে সংবাদ শিরোনামের উপর ক্লিক করুন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































