দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান, ৬ মাদক সেবীর ছয় মাস করে কারাদন্ড –
- Update Time : ০৯:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় ভ্রাম্যমান আদালতের সদস্যরা অভিযান পরিচালনা করে ৬ জন মাদক সেবীকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেছে।
দন্ডপ্রাপ্তরা হলো, ইকরামুল হক(৩৮), পিতাঃ মৃত আলী শেখ, সাং পোড়াভিটা, থানা-গোয়ালন্দ, জেলাঃ রাজবাড়ী,আশিক মাতুব্বর(২২), পিতা-লিটন মাতুব্বর, সাং-পূর্বরাস্তি, থানা-মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুর, হাসেম আলী বিশ্বাস(৪৩), পিতাঃ মৃত বিষু বিশ্বাস, সাং-বাগদুল, থানাঃ পাংশা, জেলাঃ রাজবাড়ী, আসলাম শেখ(৩২), পিতাঃ জয়নাল শেখ, সাং-উত্তর দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, মোঃ শাহিন(৪০), পিতাঃ মৃত শাহজাহান, সাং-তেওতা মালচী, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জ এবং মিলন(২২), পিতাঃ গোবিন্দ, সাং-কালিবাড়ী, থানাঃ মানিকগঞ্জ সদর, জেলাঃ মানিকগঞ্জ।
জানাগেছে, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন। তারা দৌলতদিয়া পতিতালয় এলাকায় থেকে ওই ৬ জন মাদক সেবীকে আটকের পাশাপাশি ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) এর ৯ (ক) ধারা মোতাবেক প্রত্যেককে মাদক সেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































