দৌলতদিয়া থেকে ১ কেজি ২শত ১০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার, দু’পাচারকারী গ্রেপ্তার –
- Update Time : ০৫:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিপুল পরিমাণ চোরাই স্বর্ণলঙ্কার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, গৌরাঙ্গ দত্ত (৪৫) ও তাপস বনিক (৫৫)। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার এস আই মাছরুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
গৌরাঙ্গ দত্তের পিতার নাম ক্ষিতীশ চন্দ্র দত্ত। তিনি ঢাকার পশ্চিম উত্তরা থানার ১৩ নং সেক্টরের ২০ নং রোডের ১১ নং বাসার বাসিন্দা। তাপস বনিকের পিতার নাম পিনেশ চন্দ্র বনিক ওরফে রমেশ বনিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাজী পাড়ার (বনিক পাড়া) বাসিন্দা।
উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মোট ওজন ১ কেজি ২১০ গ্রাম। যার মধ্যে রয়েছে ১৬৭ জোড়া কানের দুল, চুরি ১৬ টি, আংটি ৯ টি,ব্যাচলেট ১৯ টি এবং চুর ৬ টি। স্বর্ণালংকারগুলোর বর্তমান বাজার মূল্য ৬৬ লক্ষ ৯৫ হাজার টাকা।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, স্বর্ণালঙ্কারগুলোর বিষয়ে ধৃত আসামীরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছে বলে তারা স্বীকার করেছেন। গোয়ালন্দ মোড় হতে রিক্সাযোগে আসামী তাপস শুক্রবার বেলা সোয়া ২ টার দিকে স্বর্ণালংকারগুলো নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে আসছিল। আমরা গোপন সংবাদ পেয়ে তাকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আটক করি।পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর আসামি ও তার সহযোগী গৌরাঙ্গকে বিকেল সাড়ে ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে আটক করি।
এ বিষয়ে শুক্রবার রাতেই থানায় মামলা দায়েরের পর শনিবার আসামিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































