দৌলতদিয়া থেকে ১৫ লিটার মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেপ্তার –
- Update Time : ১১:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১৫ লিটার মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আজ বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করেছে র্যাব-৮ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ আবুল মোল্লার ছেলে মোঃ টিপু মোল্লা (২৭), চর কর্ণেশনর (আংকের শেখের পাড়া) মোঃ জয়নাল শেখের ছেলে মোঃ লতিফ শেখ (৩৮) এবং আইনুদ্দিন বেপারী পাড়ার মৃত আজগর মন্ডলের মোঃ রশিদ মন্ডল (৪৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে র্যাব সদস্যরা অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। আজ বিকালে র্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিসের সামনে অবস্থান করছে। এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব সদস্যরা মোঃ টিপু মোল্লা, মোঃ লতিফ শেখ ও মোঃ রশিদ মন্ডল কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই হাজার একশত পঞ্চাশ টাকা, ১৫ লিটার দেশীয় মদ এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫ টি সীমকার্ডসহ ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































