দৌলতদিয়া থেকে রাজবাড়ী জেলা শহরে এসে ঘাটি স্থাপন, হেরোইন ও নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৯:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ১নং বেড়াডাঙ্গা সংলগ্ন সদর উপজেলার দাদশী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের পাকা ঘর-বাড়ী নির্মাণ করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো একটি পরিবার। বুধবার সকালে ওই বাড়ীতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে পরিবার প্রধানসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ৭ লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ ২ লাখ ৪৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার দাদশী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের জামাল মোল্লার স্ত্রী মোছা: শিলা বেগম ওরফে প্রকাশ ওরফে জননী (৩০), জেলার গোয়ালন্দের দৌলতদিয়া বাজার এলাকার বাবু লালের ছেলে রবি লাল (৩৬) ও পান্না লাল (৪৫) এবং স্বপন কাজীর ছেলে সেন্টু কাজী (৩৫)।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ জানান, মোছা: শিলা বেগম ওরফে প্রকাশ ওরফে জননী জেলা দৌলতদিয়া এলাকায় মাদক ব্যবসা করতো। একাধিক মামলা থাকায় সেখান থেকে এসে দেড় মাস পূর্বে রাজবাড়ী জেলা শহরের ১নং বেড়াডাঙ্গা সংলগ্ন সদর উপজেলার দাদশী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের পাকা ঘর-বাড়ী নির্মাণ করে বসবাস শুরু করে। সেই সাথে এই বাড়ী থেকেই সে ও তার সহযোগিতরা নতুন করে মাদক ব্যবসা পরিচালনা করে। বিষয়টি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পেরে বুধবার সকাল ৯টার দিকে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে ওই চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার পাশাপাশি ৭ লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ ২ লাখ ৪৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































