দৌলতদিয়া থেকে মাদকসহ ৪ জন আটক –
- Update Time : ০৯:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৫৬ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে মঙ্গলবার দিনগত রাতে মাদকসহ ৪জনকে আটক করেছে র্যাব-৮।
আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া গ্রামের মোকছেদ প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (২০), হাকীম মুন্সির ছেলে এলাহী মুন্সী (৩২), ফরিদপুর কোতয়ালী থানার কছিমদ্দিন বেপারীর ডাঙ্গী এলাকার সমশের শেখের ছেলে সফিক শেখ (৩৬), তাইজদ্দিন মোল্লার ছেলে মুসা মোল্লা (৩২)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে ১৫পিস ইয়াবাসহ ফিরোজ ও এলাহীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে একই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় সফিক ও মুসাকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































