দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরী যানবাহনসহ উল্টে গেছে পাটুরিয়া ঘাটে, চলছে উদ্ধার তৎপরতা –
- Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়।
ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি উল্টে যায়। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থালে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী নৌযান হামজা ইতোমধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করেছে।
ওই সময় সেখানে উপস্থিত থাকা সাবেক শিক্শাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ঠাদের নির্েদশ প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































